ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজের পাইলটকে ছুরিকাঘাত করে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকারী ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে দীক্ষিত’ ছিলেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।গত বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর পথিমধ্যে হঠাৎ ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। এ সময় ককপিটে থাকা প্রধান পাইলটকে ছুরিকাঘাত করেন সহকারী পাইলট।
পরে যাত্রী ও ক্রুরা তাঁকে কাবু করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন।
সূত্র: প্রথম আলো