গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পেঙ্গুইনের নতুন এক প্রজাতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।‘কমিউনিকেশনস বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। গবেষণায় দেখা যায়, এত দিন আমরা যাকে ‘জেন্টু পেঙ্গুইন’ হিসেবে চিনতাম, তা আসলে চারটি আলাদা প্রজাতির সমষ্টি। এর মধ্যে একটি প্রজাতি বিজ্ঞানীদের কাছে একদমই অজানা ছিল।
চিলি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের একদল পেঙ্গুইন বিশেষজ্ঞ ও বিজ্ঞানী এই গবেষণা চালিয়েছেন।নতুন আবিষ্কৃত প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ‘পাইগোসেলিস কারগুয়েলেনসিস’ (Pygoscelis kerguelensis)। অ্যান্টার্কটিকা থেকে প্রায় ১ হাজার ২০০ মাইল উত্তরে ভারত মহাসাগরের প্রত্যন্ত কারগুয়েলেন দ্বীপপুঞ্জে এদের বসবাস।বিবিসি ওয়াইল্ডলাইফের একটি প্রতিবেদন জানানো হয়, পেঙ্গুইনের নতুন প্রজাতি আবিষ্কারের ঘটনা এটিই প্রথম নয়।
তবে এক শতাব্দীর মধ্যে এবারই প্রথম।
সূত্র: প্রথম আলো