আবুল মনসুর আহমদকে নতুন করে পড়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে রোচনা মজুমদারের বই আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা । ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয় নিয়ে তাঁর ভাবনাকে শুধু পূর্ব বাংলার ইতিহাসের ভেতর নয়, বৃহত্তর বৈশ্বিক বুদ্ধিবৃত্তিক পরিসরের সঙ্গে মিলিয়ে দেখেছে বইটি। বইটির প্রকাশনা অনুষ্ঠানে মৌখিক বক্তৃতা করেন তৈমুর রেজা।
এখানে তাঁর বক্তব্য প্রকাশিত হলো।রোচনা মজুমদারের আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা বইটি দুটো দৃষ্টিকোণ থেকে খুব তাৎপর্যপূর্ণ। প্রথমত, এখানে আবুল মনসুর আহমদের চিন্তায় পূর্ব বাংলার ভাষিক ও সাহিত্যিক স্বাতন্ত্র্য একটি বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে। তাঁকে নিয়ে বিস্তর লেখালেখি হলেও বৈশ্বিক প্রেক্ষাপটে আবুল মনসুর আহমদের চিন্তার বিচারের ক্ষেত্রে এটিই সম্ভবত প্রথম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
তাঁকে বোঝার জন্য এই বিচার জরুরি।
সূত্র: প্রথম আলো