রাজধানীতে আজ শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি ঝরছে। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রকৃতি থেকে এখন মৌসুমি বায়ুর চলে যাওয়ার সময়। এ অবস্থায় আবহাওয়া কিছুটা বিশৃঙ্খল। স্থানীয়ভাবে তৈরি হওয়া এমন মেঘে তাই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও তেমনটাই ঘটেছে।
আজ দেশের তিন বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির সকালে প্রথম আলোকে বলেন, আজ সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম ও বরিশালেও বৃষ্টি বেশি হতে পারে। আর ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবিরের ভাষ্য, এ সময় মৌসুমি বায়ু চলে যাওয়ার অপেক্ষায় থাকে। বায়ুর গতিপ্রকৃতি একটু এলোমেলো অবস্থায় থাকে।
এতে মেঘ জমে অনেক সময় বৃষ্টি হয়।
সূত্র: প্রথম আলো