চেংদুতে পা রাখলেই বোঝা যায়, এ শহরের নিজস্ব এক ছন্দ আছে। কোথাও পান্ডার ধীর জীবন, কোথাও ইতিহাসের ভার, আবার কোথাও পুরোনো গলির প্রাণচাঞ্চল্য। এক দিনে চেংদু যেন শিখিয়ে দেয়—জীবনকে দেখতে হলে মাঝেমধ্যে একটু ধীরে চলতেও হয়।
‘এরা এত ধীরে হাঁটে কেন?’ ‘ওদের তো কোথাও যাওয়ার তাড়া নেই।’ ‘সারা দিন এরা কী করে?’ ‘খায়, ঘুমায়, আবার খায়।’ ‘ব্যস?’ ‘ব্যস।’ পাশের দুই ইউরোপীয় দর্শনার্থীর কথোপকথন শুনে মনে মনে বললাম, ‘এমন জীবনই তো আমি চাই!’চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে এসে পান্ডার সামনে দাঁড়ালে এমন দার্শনিক হতে খুব বেশি সময় লাগে না। পৃথিবীর সবচেয়ে আদুরে এই প্রাণীর জীবন নিয়ে ঈর্ষা করার যথেষ্ট কারণ আছে।
অন্য প্রাণীকে বাঁচতে হলে দৌড়াতে হয়, শিকার করতে হয়, লড়াই করতে হয়।
সূত্র: প্রথম আলো