২০১২ সালের এপ্রিল মাসে কিশোরদের জন্য নববর্ষ সংখ্যা প্রকাশ করেছিল প্রথম আলো। কিশোর আলোর পূর্বসূরী বলা চলে এই সংখ্যাটাকে। এটি ব্যাপক জনপ্রিয় হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়, বের হবে কিশোর আলো। সেই সংখ্যায় লিখেছিলেন প্রখ্যাত সব লেখকেরা। ১ অক্টোবর কিশোর আলোর ১৩তম জন্মদিন। জন্মদিনের আনন্দ পাঠকের সঙ্গে ভাগাভাগি করতে নববর্ষ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত হচ্ছে শুধু কিশোর আলো অনলাইনে।
কিআ পাঠকের জন্য থাকল তারেক অণুর লেখা মেরু অভিযানের গল্প।প্রাইমারি স্কুলে পড়ার সময় আমাদের পারিবারিক পাঠাগারে পৃথিবীর দুর্গম স্থানের দুঃসাহসী অভিযান নিয়ে একটি বই ছিল। এত দিন পরে সেই চমৎকার বইটির নাম আর খেয়াল নেই। কিন্তু প্রথম অধ্যায়ের নাম মনে হলে এখনো শিহরিত হই। গ্রিনল্যান্ড আর তার উত্তরে হাজার হাজার মাইল বিস্তৃত দুধ-সাদা প্রান্তর নিয়ে মনকাড়া বর্ণনা ছিল 'দুধের মতো দেশের খোঁজে' অধ্যায়ে।
সেই দুধের মতো সাদা দেশের বিস্তীর্ণ প্রান্তরের কেন্দ্রবিন্দুতে আছে চির রহস্যে মোড়া শত শত বছর ধরে অ্যাডভেঞ্চারপিপাসুদের আকর্ষণ-উত্তর মেরু।
সূত্র: প্রথম আলো