রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বন্ড–সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।আজ শুক্রবার ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত দলটি গুলশানের টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউস অভিযান চালায়।
অভিযানকালে প্রতিষ্ঠানের রেজিস্ট্রার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করা হয়।
সূত্র: প্রথম আলো