# যুক্তরাষ্ট্র চায়, ইইউ ১২ কোটি ব্যারেল ডিজেলের জরুরি মজুত উন্মুক্ত করুক।# যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ ডিজেলের দাম কমাতে চেষ্টা করছেন ট্রাম্প।# শুল্ক ও অন্যান্য বিরোধের কারণে যুক্তরাষ্ট্র-ইউরোপ সম্পর্ক জটিল হয়ে উঠেছে।বিশ্বজুড়ে জ্বালানির দাম কমাতে ডিজেলের জরুরি মজুত উন্মুক্ত করতে জার্মানি ও ফ্রান্সের ওপর চাপ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
আলোচনার বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে পড়বে এ দুই দেশ। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য রপ্তানি নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন। আর এ হুঁশিয়ারি ইউরোপের ওপর তাঁর চাপ বৃদ্ধিরই স্পষ্ট ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।
শুল্ক বিরোধ ও সামরিক ব্যয়ের মতভিন্নতাকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপের সম্পর্কের অবনতি ঘটেছে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য ডিজেলের অতিরিক্ত মজুত ছেড়ে দেওয়া বড় এক দ্বন্দ্বে পরিণত হয়েছে।
সূত্র: প্রথম আলো