রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ গুদামে মজুত রাখা এবং রেজিস্ট্রার ও সফটওয়্যারের তথ্যে অসংগতি পাওয়ায় গতকাল রাতে এ অভিযান চালানো হয়। ডিএনসি মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এটি করা হয়েছে।
গুদামে ১৪৪ ক্যান বিয়ারসহ মদ পাওয়া গেছে, যা সফটওয়্যারে ছাড় দেখানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো