পুরুষেরও যে স্তন ক্যানসার হয়, অনেকেরই তা জানা থাকে না। অনেক রোগীই তাই একেবারে জটিল পর্যায়ে চিকিৎসা নিতে আসেন।হ্যাঁ, পুরুষেরও হতে পারে স্তন ক্যানসার। পৃথিবীজুড়ে যত মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে পুরুষের সংখ্যাটা এক শতাংশেরও কম। যদিও পুরুষের নারীর মতো দৃশ্যমান স্তন নেই ঠিকই, তবে প্রাকৃতিক নিয়মেই পুরুষের দেহেও স্তনের কিছু কোষ থাকে।
কোনো কারণে এই কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে সেখানে চাকা বা গোটা তৈরি হয়। হতে পারে তা সাধারণ টিউমার, অল্প কিছু ক্ষেত্রে হতে পারে ক্যানসারও। কী কারণে এই অস্বাভাবিকতা ঘটতে পারে? ক্যানসার প্রতিরোধে একজন পুরুষকে কোন কোন বিষয়ে সচেতন থাকতে হবে?
জানতে চেয়েছিলাম স্কয়ার হাসপাতাল লিমিটেডের অনকোলোজি বিভাগের কনসালট্যান্ট ডা. অরুনাংশু দাস এবং সিলেট ইবনে সিনা হাসপাতালের কনসালট্যান্ট সার্জন ডা. রেজা আহমদের কাছে।একটা দিন কিছু না করে কাটালে কী হয়, বার্নআউট থেকে মুক্তি পাওয়া সম্ভব?যেসব কারণে পুরুষের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়েলিভারের রোগ: সিরোসিস বা লিভারের এমন কোনো রোগ, যাতে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় (ফলে দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, স্বাভাবিকের চেয়ে বেড়ে যেতে পারে নারী হরমোনের মাত্রা)।মাদক: অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ।রেডিয়েশন: বুকে বা বুকের কাছাকাছি রেডিয়েশন যেমন প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ছাড়া বারবার এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই কক্ষে...
সূত্র: প্রথম আলো