আমার স্কুলজীবনের কাছের এক বন্ধু এইচএসসি বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েছিল। অনার্স শেষ করে আমি দেশের বাইরে পড়তে গেলেও আমার সেই মেধাবী বন্ধু যেতে পারেনি। কারণ, তার পরিবার তাকে অবিবাহিত অবস্থায় দেশের বাইরে একা পড়তে যাওয়ার অনুমতি দেয়নি।
পরিবারের এই নিয়ম সেই বন্ধু আর অতিক্রম করতে পারেনি।সমাজের অদৃশ্য শিকল ভাঙতে না পারা সেই বন্ধুর কথা অনেক বছর পর মনে পড়ে গেল গত ৮ আগস্ট ২০২৬-এ তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালে যেতে বাধা দেওয়ার খবরটি পড়ে। ভ্রমণের অনুমতি না দেওয়ার কারণ হিসেবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে তাঁরা অবিবাহিত নারী!
২৯ সেপ্টেম্বর হাইকোর্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে এই বাধা দেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন এবং ভবিষ্যতে আইনি কারণ ছাড়া রিট আবেদনকারী নারী ত্রয়ীদের বাধা না দেওয়ার নির্দেশও দিয়েছেন।অন্যদিকে ২৭ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোস্টেশনে একজন অ্যাথলেটিকস কোচকে শর্টস পরার কারণে একজন পুলিশ কর্মকর্তা প্রায় ৪০ মিনিট আটকে রাখেন বলে তিনি অভিযোগ জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো