যুক্তরাষ্ট্র আবার বড় পরিসরে সামরিক হামলা শুরু করলে আরও ব্যাপক ও কঠোর পাল্টাজবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় মনে করছেন, এ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম।ইরানের নেতৃত্বের মধ্যে এখন এ ধারণা জোরালো হচ্ছে যে যুক্তরাষ্ট্র নতুন করে অভিযান শুরু করলে এবার আগের চেয়ে কঠোর জবাব দিতে হবে।
তবে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তেহরান।আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি এবং ইরানের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বাড়ানোর পরিকল্পনা পর্যালোচনা করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বাইরেও যেসব দেশ মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করে, সেসব দেশে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে।
এমনকি মধ্যপ্রাচ্যের বাইরের কিছু স্থানও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে।গত সপ্তাহে নিউইয়র্ক সফর শেষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান কী ধরনের জবাব দেবে এবং কখন দেবে, তা নিয়ে আলোচনা করছেন সামরিক কমান্ডার ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।গত সপ্তাহে নিউইয়র্ক সফর শেষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান কী ধরনের জবাব দেবে এবং কখন দেবে, তা নিয়ে আলোচনা কর...
সূত্র: প্রথম আলো