ভারতের পশ্চিমবঙ্গে প্রাক্-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ে ব্যাপক পরিমার্জন করা হচ্ছে। এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত পাঠ্যক্রম পুনর্গঠন কমিটির চেয়ারম্যান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশীষ চ্যাটার্জি।
জানা গেছে, কমিটি বাংলা সাহিত্যের পাঠ্যসূচিতে পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘আফ্রিকা’র পরিবর্তে ‘শিবাজি উৎসব’ এবং শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক ‘সিরাজউদ্দৌলা’র পরিবর্তে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘মেবারের পতন’ অন্তর্ভুক্ত করা হবে।
আরও জানা গেছে, শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনকাহিনি অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং মোগল ইতিহাসকে ‘ছাত্রছাত্রীদের যতটুকু শেখা ও জানা প্রয়োজন’ ততটুকুতে সংক্ষিপ্ত করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো