সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
তবে সমালোচনার নামে মিথ্যা তথ্য বা প্রচারণা না করার আহ্বান জানিয়েছেন তিনি।আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।
সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহি নিশ্চিত করে কাজ করার অঙ্গীকারের কথা জানান।আবদুল মঈন খান বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সূত্র: প্রথম আলো