পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা।তাঁদের অভিযোগ, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পরেও বৈষম্যমূলকভাবে ক্যাডার ও নন-ক্যাডার গেজেট থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা এই দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থী কানজিলাল রয় জীবন। তিনি বলেন, ‘৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডাররা নানা প্রতিকূলতা পেরিয়ে চাকরিতে যোগদানের স্বপ্ন দেখেছিলেন।
কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়ার অপব্যবহারের কারণে তাঁদের চাকরিতে যোগদান থেকে বিরত রাখা হয়েছে।’লিখিত বক্তব্যে বলা হয়, মেধার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ ও বাতিল নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো