আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতার আশ্রয়ে থাকা ১৬ মামলার আসামি চট্টগ্রামের মো. মুরাদকে এখন বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। ক্ষমতার পালাবদলে এভাবে কিশোর গ্যাংয়ের রাজনৈতিক আশ্রয় বদলেছে।চট্টগ্রামের বাকলিয়ার মুরাদ আওয়ামী লীগ সরকারের আমলে ছিলেন নগর যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর আশ্রয়ে।
২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে দেখা যায় নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে বাদশার সঙ্গে মিছিল-সমাবেশে। নিজের ফেসবুক পরিচয়ে মুরাদ নিজেকে চান্দগাঁও থানা যুবদলের সংগঠক হিসেবে উল্লেখ করেছেন। মুরাদের বিরুদ্ধে অস্ত্রবাজি, জায়গা দখল ও মাদক ব্যবসায় কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে। গত রোববার বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাঁর লোকজনের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়।
পরদিন নগর যুবদল বিবৃতি দিয়ে জানায়, মুরাদ তাদের দলের কেউ নন।
সূত্র: প্রথম আলো