জাতীয় সংসদ থেকে ফেরদৌসী আহমেদের (মিষ্টি) পদত্যাগের পরদিনই জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। ঘটনা দুটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এর মধ্য দিয়ে নিজ দলের নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি অন্য দলের কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেও ছাড় না দেওয়ার অবস্থান তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিবিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র থেকে জানা গেছে, ফেরদৌসী আহমেদের পদত্যাগ, ঢাকা মহানগর উত্তরের বিএনপি, যুবদল, ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া এবং ১৪ জনকে বহিষ্কারের মধ্য দিয়ে দলের ভেতরে-বাইরের অপরাধপ্রবণ নেতা-কর্মীদের কঠোর বার্তা দিয়েছে বিএনপি।
দলের জেলা পর্যায়ের নেতাদের ইতিমধ্যে মৌখিকভাবে সতর্ক করে সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো