সোনা জয়ের প্রত্যাশায় আইচি-নাগোয়ার এশিয়ান গেমস খেলতে গিয়েছিল ছেলেদের বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতে হচ্ছে খালি হাতে। এর আগে যে তিনবার বাংলাদেশ দল এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছে, প্রতিবারই পদক নিয়ে ফিরেছে—২০১০ সালে প্রথমবার তো জিতেছিল সোনাও।কিন্তু এবার ছেলেদের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৬৩ রানে হারের পর পদক ছাড়াই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। এই হারের পর এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন।জাপানে সাংবাদিকদের সালাহউদ্দীন বলেন, ‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক।
আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল।
সূত্র: প্রথম আলো