সৌদি আরব ও কাতারে বাড়তি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানে আবার হামলা চালানো হবে কি না, সম্প্রতি এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিষয়টি বিবেচনা করছেন।এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের খবর এল।গত বৃহস্পতিবার মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় সৌদি আরবে একটি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রাকৃতিক গ্যাস স্থাপনার সুরক্ষায় আরেকটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানো হয়েছে কাতারে।মধ্যপ্রাচ্যে ১০ হাজার সেনা আর নতুন মার্কিন রণতরি, ইরান যুদ্ধ কি আবার শুরু হচ্ছেবর্তমান পরিস্থিতিতে দুই দেশে বাড়তি প্যাট্রিয়ট মোতায়েনের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো