ক্লাসরুমে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী, তীব্র শিক্ষকসংকট ও দীর্ঘ সময় ধরে ক্লাস চালানোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের আন্দোলন। গত মঙ্গলবার পুলিশ চার শতাধিক মানুষকে আটক করেছে, যাদের একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক।গত সপ্তাহে রাজধানী প্যারিসের বিভিন্ন হাইস্কুলে এই আন্দোলন শুরু হয়, যা পরবর্তী সময় দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। কিছু স্থানে বিদ্যালয় অবরোধ কর্মসূচি সহিংস রূপ নেয়।
বিক্ষোভকারীরা ময়লার কনটেইনারে আগুন দেয় এবং পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪৮ জন সদস্য আহত হয়েছেন।সরকারের বাজেট পরিকল্পনার বিরুদ্ধে সরকারি কর্মচারীদের দেশব্যাপী ধর্মঘটের সময়েই এই ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটল।
এটি দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এমানুয়েল মাখোঁর সরকারের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।বিক্ষোভে কী ঘটেছে?
সূত্র: প্রথম আলো