বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে।
গতকাল শুক্রবার এক দিনেই তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার।মূলত ইলন মাস্কের মহাকাশ ও স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় তাঁর সম্পদমূল্যের এত বড় উল্লম্ফন হয়।এখন মাস্কের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন বা ৯৭ হাজার ৯৭০ কোটি ডলার।
ফোর্বসের রিয়েলটাইম বিলিয়নিয়ার্স তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।দেখা যাচ্ছে, গতকাল শুক্রবার ইলন মাস্কের সম্পদ বেড়েছে বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৫০ হাজার ৩০০ কোটি টাকার সমপরিমাণ।
সূত্র: প্রথম আলো