‘শোলে’র ঠাকুর, ‘আঁধি’র জে কে, ‘কোশিশ’-এর হরি কিংবা ‘মৌসম’-এর অমর—অনেক চরিত্রের জন্যই সঞ্জীব কুমারকে মনে রাখা যায়। অথচ এই অভিনেতার শুরুটা ছিল একেবারেই অনিশ্চিত। অভাবের সংসার, হাতে মাত্র দুই সেট পোশাক, কাজের নিশ্চয়তা নেই—এমন দিনও গেছে তাঁর। পরবর্তী সময়ে বলিউডের অন্যতম অভিনেতা হয়ে উঠেছিলেন সঞ্জীব কুমার। কিন্তু অর্থের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলায়নি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সাংবাদিক হানিফ জাভেরি জানিয়েছেন, সঞ্জীব বন্ধুদের প্রয়োজনে প্রায় ৯৬ লাখ রুপি ঋণ দিয়েছিলেন, যার বড় অংশই আর ফেরত পাননি। শুধু তা–ই নয়, নিজের গাড়ি বন্ধুকে উপহার দেওয়া থেকে শুরু করে চালকের বিয়ের খরচ বহন, এমনকি তাঁর ছেলের পড়াশোনার জন্য উইলে অর্থ রেখে যাওয়ার মতো কাজও করেছিলেন তিনি। অভাবের সংসার, হাতে মাত্র দুই সেট পোশাক সঞ্জীব কুমারের আসল নাম ছিল হরিহর জেঠালাল জারিওয়ালা।
গুজরাটের একটি পরিবার থেকে উঠে আসা এই অভিনেতার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল।
সূত্র: প্রথম আলো