মাত্র ৫.২ গ্রামের একটি ছোট্ট কচ্ছপছানা, যার শরীর একটি কিন্তু মাথা দুটি! ম্যাসাচুসেটসের সৈকতে পাওয়া রূপকথার মতো দেখতে এই প্রাণীটি আসলে কীভাবে জন্ম নিল? দুই মাথার আলাদা স্নায়ুযুদ্ধ সামলে একটি শরীর নিয়ে কীভাবে হাঁটছে, কীভাবে খাবার খাচ্ছে?
জিন আর পরিবেশের কোন ভয়ংকর ত্রুটির কারণে ভ্রূণটি পুরোপুরি আলাদা হতে পারল না?যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেপ কড এলাকাটি এমনিতে গলদা চিংড়ি ও ভয়ংকর গ্রেট হোয়াইট শার্কের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। কিন্তু সম্প্রতি এই ছুটির কাটানোর চমৎকার জায়গাটিতে এমন এক অতিথি এসে হাজির হয়েছে, যাকে দেখে জীববিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ অবাক!
মাত্র ৫.২ গ্রাম ওজনের ছোট্ট একটি ডায়মন্ডব্যাক টেরাপিন কচ্ছপছানা উদ্ধার করা হয়েছে সেখানে।
সূত্র: প্রথম আলো