আমি এমন একটা সময়ে এই লেখাটা লিখছি, যখন গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা খুব স্পষ্টভাবেই চোখের সামনে এসেছে। ঘটনাগুলো আলাদা। কিন্তু পাশাপাশি রাখলে একটা প্যাটার্ন দেখা যায়। এবং সেই প্যাটার্নটা আমার কাছে যথেষ্ট উদ্বেগের।প্রথম ঘটনাটা ঢাকা বিমানবন্দরের। তিনজন প্রাপ্তবয়স্ক নারী, বৈধ পাসপোর্ট, টিকিট এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও দেশের বাইরে যেতে পারেননি। কেন?
কারণ তাঁরা অবিবাহিত, তাঁদের সঙ্গে বাবা, ভাই বা স্বামী কেউ নেই, এবং ইমিগ্রেশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মনে হয়েছে এই অবস্থায় তাঁদের বিদেশে যাওয়া ঠিক না। বিষয়টা পরে হাইকোর্ট পর্যন্ত গেছে।
একজন প্রাপ্তবয়স্ক নারী দেশের বাইরে যেতে পারবেন কি না, সেটা কি বাংলাদেশের আইন ঠিক করবে, নাকি বিমানবন্দরে বসে থাকা কোনো কর্মকর্তার ব্যক্তিগত নৈতিক ধারণা ঠিক করবে?একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করতেই পারেন, অবিবাহিত নারীর একা বিদেশ যাওয়া উচিত না।
সূত্র: প্রথম আলো