কুমিল্লা নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াডের’ প্রধান হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানে তাঁর সহযোগী ও ‘আর স্কোয়াডের’ ডান হাত হিসেবে পরিচিত সাইফুল ইসলামকেও (২০) গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ‘ক্রাইম সেটআপ’ নামের আরেকটি কিশোর গ্যাংয়ের গ্যাংয়ের শীর্ষ নেতা মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও তাঁর সহযোগী রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকারকে’ (২৪) গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ শনিবার বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি সদস্যরা কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছেন।
সূত্র: প্রথম আলো