ইউরোপ এক বিস্ময়কর বৈপরীত্য তথা প্যারাডক্সের ‘লীলাভূমি’। প্রায় ৪৫০ মিলিয়ন জনসংখ্যা (পৃথিবীর ১২ শতাংশ), বিশ্ব জিডিপির ২৫ শতাংশ, একটি সুবিশাল একক বাজার, উন্নত শিল্পকারখানা এবং উল্লেখযোগ্য প্রযুক্তিগত ও আর্থিক সম্পদ নিয়ে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি।
তা সত্ত্বেও বিষয়টি যখন বাণিজ্য ও অর্থনীতি থেকে যুদ্ধ, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার দিকে মোড় নেয়, তখন ইউরোপকে প্রায়ই সম্মিলিত ও জোরালো সুরে কথা বলতে অক্ষম বলে মনে হয়।এর কারণ কী? মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাক্স ২০২৫ সালে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ইউরোপের একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার মতো পর্যাপ্ত সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে।
কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের ওপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো