বিশ্বজুড়ে আইনসভার কার্যবিবরণী ও রাজনৈতিক ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নাটকীয়ভাবে বাড়ছে। দ্য ইকোনমিস্টের এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্যদের বক্তব্যে এআইয়ের তৈরি করা বিষয়বস্তু ক্রমেই স্থান করে নিচ্ছে।
বিশ্বজুড়ে রাজনৈতিক অঙ্গনে এআইয়ের এই অনুপ্রবেশ নীতিনির্ধারণী পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী, প্যাংগ্রাম নামক একটি আধুনিক এআই ডিটেকশন টুলের সহায়তায় একটি বিশ্লেষণ প্রতিবেদন তৈরি করা হয়েছে। দেখা গেছে, ব্রিটিশ পার্লামেন্টে উচ্চারিত প্রতি ১০টি শব্দের একটির পেছনে রয়েছে এআইয়ের কারসাজি। ২০২৪ সালের কাছাকাছি সময়ে এই হার প্রায় শূন্য ছিল।
মজার বিষয় হলো, অনেক সংসদ সদস্য নিজেদের বক্তব্যে এআই ব্যবহারের কথা প্রকাশ করলেও সবচেয়ে বেশি এআই ব্যবহারকারী আইনপ্রণেতাদের অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বা সরাসরি অস্বীকার করেছেন।
সূত্র: প্রথম আলো