কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও সরকারি জনকল্যাণমূলক বিভিন্ন বিভাগে দুর্নীতি ও অনিয়ম লক্ষ করা যাচ্ছে দীর্ঘদিন ধরে।
মানুষের জায়গাজমি সংক্রান্ত সমস্যা, নির্বাচন কমিশনের অফিসে নতুন ভোটারদের হয়রানি, সমাজসেবা বিভাগের অফিসে ঘুষ-বাণিজ্য, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ আছে।মানুষের পারিবারিক ও অসামাজিক কার্যকলাপের বিষয়ে আইনশৃঙ্খলা বিভাগে অভিযোগ দায়ের করলে ভুক্তভোগীদের উল্টো আরও বিভিন্নভাবে হেনস্তা করা হয়।তদন্তের জন্য ভুক্তভোগী ও অপরাধীর ঠিকানায় গেলে আইনশৃঙ্খলা বিভাগের সদস্যরা যাতায়াত খরচ, নাশতা এবং সম্মানী দাবি করেন, যা নিতান্তই অসাংবিধানিক ও অনিয়মের মধ্যে পড়ে।
এসব দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে জড়িত থাকেন থানার উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তা, এসআই ও অন্য কর্মচারীরাও।
সূত্র: প্রথম আলো