গত সপ্তাহে ঢাকায় এক অদৃষ্টপূর্ব ঘটনা ঘটে। মধ্যরাতে প্রায় হঠাৎই মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ২০০-২৫০ লোক হামলা চালায়।
প্রায় ৫০ বছর ধরে সরকারের সঙ্গে অংশীদারত্বে দরিদ্র নারী ও শিশুদের বিনা মূল্যে সেবা দিয়ে আসা এই কেন্দ্র লুটপাটের পর ভারী যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।১ অক্টোবর প্রথম আলোর প্রকাশিত খবরে জানা যায়, আগের রাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন। সেদিনই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
একই সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়।
সূত্র: প্রথম আলো