জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সার্ফিংয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ফাতেমা আক্তার। বাংলাদেশের এই নারী সার্ফারকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাতেমা: বিয়ন্ড দ্য ওয়েভস নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে কিশোর আলো। ফাতেমার সঙ্গে কাজের অভিজ্ঞতা শোনাচ্ছেন পরিচালক আশিক ইব্রাহীমকিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হবে।
এ জন্য এমন কিছু গল্প খোঁজা হচ্ছিল, যেখানে মেয়েদের সাহসী হয়ে ওঠার কথা, নিজের জায়গা তৈরি করার কথা, প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা উঠে আসবে। ফাতেমা খাতুনের সম্পর্কে জানার পর তাই খুব বেশি ভাবতে হয়নি। সঙ্গে সঙ্গে প্রথম আলোর কক্সবাজার প্রতিবেদক আবদুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করি। এরপর তার কোচ রাশেদ আলমের কথা বলি।
দিনক্ষণ মিলিয়ে চূড়ান্ত হয় শুটিং পরিকল্পনা।ফোনে আগে কথা হয়েছে, তবে শুটিংয়ের আগের দিন কক্সবাজারে প্রথমবার সামনাসামনি ফাতেমার সঙ্গে দীর্ঘ আলাপ।
সূত্র: প্রথম আলো