জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ‘গণ–অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও মানবেন্দ্র নারায়ণ লারমার সাংবিধানিক বহুত্ববাদ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন। ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬সংবিধানে বৈষম্য নিরসন ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি যেভাবে স্পষ্টভাবে বলা আছে, জুলাই সনদে তা ততটা জোরালোভাবে আসেনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন।
জুলাই সনদে বহুত্ববাদের কথা বলা হলেও বৈষম্য নিরসনে কী করণীয়, তা স্পষ্টভাবে বলা হয়নি। একই সঙ্গে সব ধরনের কোটা তুলে দেওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি। সারা হোসেন বলেছেন, সংবিধান সংশোধন করতে গিয়ে যেন সুরক্ষামূলক বিধানগুলো বাদ না পড়ে যায়। ‘গণ–অভ্যুত্থানের জন–আকাঙ্ক্ষা ও মানবেন্দ্র নারায়ণ লারমার সাংবিধানিক বহুত্ববাদ’ শীর্ষক এক সেমিনারে সারা হোসেন এ কথা বলেন।
আজ শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আইপিনিউজবিডি ও সড়ং রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার এ সেমিনারের আয়োজন করে।জুলাই সনদে কত দূর কী পেয়েছি, সংবিধানে কত দূর কী পেয়েছি—এটা যাচাই করতে হবে উল্লেখ করে সারা হোসেন বলেন, ‘আমরা এই অবস্থা চাই না যে একটা সংশোধন করতে গিয়ে আমরা অনেক কিছু ফেলে দেব, যেগুলো আমাদেরকে আসলে সুরক্ষা দেয়।
সূত্র: প্রথম আলো