প্রতিবছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউএনও সম্মেলন করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে এক সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা নিয়ে স্থানীয় সরকার বিভাগ এ সভার আয়োজন করে।উল্লেখ্য, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিবছর ডিসি সম্মেলন হয়। সেখানে ডিসিরা মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের সমস্যা তুলে ধরেন, বিভিন্ন ধরনের প্রস্তাব দেন। পরে সরকার সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। সারা দেশে এখন ৫০৩টি উপজেলা রয়েছে।
তবে ইউএনওদের নিয়ে কখনো সম্মেলন হয়নি।আজকের সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।আজকের সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান।
সূত্র: প্রথম আলো