‘কোনো রকম দুই নম্বর কাজ আমার আমলে কোথাও করা যাবে না। আমি দুই নম্বর নই, জনগণ দুই নম্বর নয়, কোনো ঠিকাদার দুই নম্বর রাখব না। হানড্রেট পারসেন্ট কাজের অঙ্গীকার না করলে ফলক উন্মোচন করব না।’ আজ শনিবার দুপুর থেকে ৩৪ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর।গতকাল শুক্রবার লালমনিরহাট সদরের মোগলহাটে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পৃথক দুটি গ্রামীণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
গতকাল বিকেল ৫টায় সদরের মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট এবং মোগলহাট জিরানপুর মন্দির থেকে সোনাউল্লাহ কুড়া পর্যন্ত রাস্তার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসাদুল হাবিব।লালমনিরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
সূত্র: প্রথম আলো