বঙ্গোপসাগরে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে বাংলাদেশ, যা ভারত ও চীন দুই দেশের জন্যই জরুরি।
বঙ্গোপসাগরকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ অঞ্চল হিসেবে ধরে রেখে যেকোনো বহিরাগত সামরিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষণা প্রতিষ্ঠান বিআইপিএসএসের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন, ২০২৬-এর কর্ম অধিবেশনে এ মন্তব্য করেন মুনিরুজ্জামান।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) এর প্রেসিডেন্ট আ ন ম মুনিরুজ্জামান বলেন, বঙ্গোপসাগর শুধু এ অঞ্চলের জন্য নয়, ভারত মহাসাগর ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: প্রথম আলো