স্বাধীনতার পর বাংলাদেশ এখন সত্যিকারের একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশ অনেক দূর এগিয়েছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে।
কিন্তু এখন আর ভুল করার সুযোগ নেই, আবার অপশাসনের দিকে যাওয়ার অবকাশও নেই।আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা বলেন। জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি পাওয়ায় অধ্যাপক মাহবুব উল্লাহকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা)।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই বড় পরিবর্তন ঘটছে।
গণতন্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে।
সূত্র: প্রথম আলো