চিত্রগ্রহণে নান্দনিকতা ও দেশের সম্প্রচার সাংবাদিকতায় স্বতন্ত্র সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি তৈরির রূপকার মিশুক মুনীরকে স্মরণ করলেন তাঁর স্বজন, সহকর্মী ও বন্ধুরা। আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের ‘মিশুক মুনীর স্মৃতি পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়।
লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্ট ও মিশুক মুনীরের পরিবারের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।জুরিবোর্ডের মূল্যায়নে এবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার ও সম্মাননা স্মারক পেয়েছেন বরকত হোসেন পলাশ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের লিটু।
অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেন মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর।পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানিয়ে চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ বলেন, ‘এত সম্মানজনক একটি পুরস্কার পাওয়ার পর নিজেকেই খুব নগণ্য মনে হচ্ছে।
সূত্র: প্রথম আলো