সার নিয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এক মন্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য পরিকল্পিতভাবে সেসব এলাকাতে সার সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি।
আজ শনিবার বেলা দুইটার দিকে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহার।
রংপুর বিভাগ থেকে নির্বাচিত দলীয় ১৪ জন সংসদ সদস্যের (এমপি) উপস্থিতিতে বিভাগীয় উন্নয়ন ফোরামের ব্যানারে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।গত মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ব্রিফিংকালে সার–সংকট নিয়েও কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সূত্র: প্রথম আলো