আইচি–নাগোয়া এশিয়ান গেমসে ১৮৭ জন অ্যাথলেটের বিপরীতে বাংলাদেশের প্রাপ্তি স্রেফ একটি ব্রোঞ্জ! দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে একক ইভেন্টে জিন্নাত আক্তারের এই পদক জয় যেমন আনন্দের, আগামীকাল শেষ হতে যাওয়া এই আসরে বাকি ডিসিপ্লিনগুলোতে চরম ব্যর্থতা ও অপূর্ণতা ঠিক ততটাই হতাশার। পদকের এই একটিমাত্র ঝলকানি বাদ দিলে, গোটা আসরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভীষণ ম্লান ও বৈচিত্র্যহীন।।ব্রোঞ্জ পদকটাও মিলেছে কিছুটা অপ্রত্যাশিতভাবে।
কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ডিসকোয়ালিফাইড হওয়ায় সরাসরি সেমিফাইনালে ওঠেন জিন্নাত। সেখানে চীনের উ দিয়ের কাছে হেরে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। জিন্নাতের ব্রোঞ্জের পর জাপানে এবার আর কোনো বাংলাদেশি ক্রীড়াবিদকে পদকের মঞ্চে দেখা যায়নি। ক্রিকেট, কাবাডি, আর্চারি ও শুটিং—যে খেলাগুলো থেকে পদকের আশা ছিল, সেগুলোতেও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে খালি হাতে।সবচেয়ে বড় হতাশার খবরটি এসেছে ক্রিকেটে।
হাংঝু এশিয়ান গেমসে পুরুষ ও নারী—দুই দলই ব্রোঞ্জ জিতেছিল।
সূত্র: প্রথম আলো