নরসিংদী শহরের চৌয়ালায় এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় সামনে এসেছে টেক্সটাইল শিল্পের ঝুট–ভাঙারির ব্যবসা এবং চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব। এসবে নেতৃত্ব দেওয়া তিন বন্ধুর সম্পর্কের অবনতির ধারাবাহিকতায় এ হত্যার ঘটনা ঘটেছে, এমন অভিযোগ নিহত তরুণের পরিবারের সদস্যদের।গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় উত্তর পাড়ায় বাড়িতে ঢুকে আবদুল্লাহ বাবুকে (২৬) গুলি করে হত্যা করা হয়।
তিনি ওই এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। একটি বিদ্যালয়ের সামনে ফুচকা-চটপটি বিক্রি করতেন তিনি।এ ঘটনায় আজ শনিবার সকালে আবদুল্লাহর বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি শহরের খাটেহারা এলাকার আবু লাল (৪২)। অন্য আসামিরা তাঁর অনুসারী হিসেবে পরিচিত।শায়েরা বেগম, নিহত আবদুল্লাহ বাবুর মাদুই পক্ষের ঝগড়ার বলি হয়েছে আমার ছোট ছেলে আবদুল্লাহ।
স্কুলের সামনে চটপটি-ফুচকা বেচত, কোনো ঝামেলায় সে জড়াত না।
সূত্র: প্রথম আলো