আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন। বামপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর গভীর যুক্ততা ও কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ থাকলেও পার্টির সংকীর্ণ আনুষ্ঠানিকতা তাঁকে পীড়িত করেছিল। তিনি কোনো নির্দিষ্ট দলের হয়ে ওঠেননি।
জীবনের শেষ দিন পর্যন্ত নিজের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিকের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথাগুলো উঠে আসে।আজ শনিবার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘মহিমা তব উদ্ভাসিত’ শিরোনামে এ স্মরণসভার আয়োজন করে ‘খামখেয়ালী সভা’।
অনুষ্ঠানে আহমদ রফিকের স্মৃতিচারণা করেন বক্তারা।অনুষ্ঠানে গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আহমদ রফিক সব সময় নিজেকে নিজেই অতিক্রম করে গেছেন।
সূত্র: প্রথম আলো