ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ওপর ব্যাপক হামলা চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। গত কয়েক দিনে এসব হামলায় হাজারো হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি সৌদি আরব সমর্থিত বাহিনীটির। পাশাপাশি হুতিদের আরও কোণঠাসা করতে বড় অভিযান শুরুর পরিকল্পনা করছে রিয়াদ।
ইরানপন্থী এই গোষ্ঠীকে পরাস্ত করতে এরই মধ্যে মিত্রদের কাছ থেকে সহায়তা পাচ্ছে দেশটি।ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত জুলাইয়ে নতুন করে সৌদি–হুতি সংঘাত শুরু হয়। দুই পক্ষই একে অপরের ওপর হামলা চালাচ্ছে। এ ছাড়া ইয়েমেনের আরও অঞ্চল দখল করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল–মানদেব প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে হুতিরা।
এই প্রণালি মুক্ত করতে হুতিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি ও ইয়েমেনি বাহিনী।এ সংঘাতের মধ্যে গত শুক্রবার ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় হুতিদের ওপর ৪৭৪টি বিমান হামলা চালিয়েছে তারা।
সূত্র: প্রথম আলো