আর্জেন্টিনা ৭-০ বুরকিনা ফাসো প্রথমার্ধ শেষে মনুমেন্তালের টানেলে ঢুকছিল আর্জেন্টিনা দল। প্রীতি ম্যাচ বলেই তখন এমিলিয়ানো মার্তিনেজদের ডেকে কথাটা বলতে পারতেন দু-একজন সমর্থক। এই ম্যাচ এখানেই শেষ। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গেলে দ্বিতীয়ার্ধে আর খেলে কী হবে!তবু খেলতে হলো, কিংবা ফুটবলের নিয়ম মেনে দুই দলই খেলল।
প্রীতি ম্যাচের নামে বুরকিনা ফাসোকে ডেকে এনে লজ্জায় ফেলে দেওয়া আর্জেন্টিনা এই অর্ধে তাঁর ‘ক্ষতিপূরণ’ হিসেবে কিপটেমি করল আতিথেয়তায়। দ্বিতীয়ার্ধে আফ্রিকার দলটি হজম করেছে যে মাত্র দুই গোল।আর্জেন্টিনার ৭-০ গোলের এই জয়ে বিষ্ময় না জাগলেও একটু খটকা তো লাগতেই পারে। প্রথমার্ধেই বুরকিনা ফাসোর পোস্টে ১১ শট আর্জেন্টিনার, আর এই ‘প্রীতি’র বিনিময়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৬২তম দলটি একটি শটও নিতে পারেনি। নেই কোনো কর্নারও।
আর্জেন্টিনার বল দখলের হার ৮০ শতাংশের কাছাকাছি!
সূত্র: প্রথম আলো