লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক মো. শরিফুল আলম খন্দকারআধুনিক বিশ্ব অর্থনীতিতে অন্যতম দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত হলো পর্যটন ও আতিথেয়তা (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি)। বর্তমান বিশ্বে এটা কেবল বিনোদনের মাধ্যম নয়, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকাশক্তি। বিশ্বব্যাপী এই খাতের পরিধি ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩০০টি খাত যুক্ত আছে। ফলে অর্থনীতি ও কর্মসংস্থানে এটি একটি বিশাল নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ঐতিহ্যবাহী হোটেল, রিসোর্ট বা ট্রাভেল এজেন্সির পাশাপাশি আধুনিক খাদ্যশিল্প, ক্যাটারিং সেবা, কনফারেন্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিশেষ করে দ্রুত বিকাশমান এভিয়েশন খাত বা এয়ারলাইনস ইন্ডাস্ট্রিতে এই বিষয়ের স্নাতকদের চাহিদা ব্যাপক।
সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, অনেকেই অন্য কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করলেও ভবিষ্যতের চমৎকার সুযোগ ও বৈচিত্র্যময় কাজের কাঠামোর কথা বিবেচনা করে পরে এই খাতে যুক্ত হচ্ছেন, ক্যারিয়ার গড়ছেন।
সূত্র: প্রথম আলো