হৃদ্রোগের চিকিৎসার জন্য একসময় উত্তরাঞ্চলের বেশির ভাগ রোগীকে ঢাকায় ছুটতে হতো। সেই বাস্তবতা এখন অনেকটাই বদলেছে।
বগুড়াতেই হৃদ্রোগের পরীক্ষা, চিকিৎসা, পেসমেকার স্থাপন থেকে শুরু করে জটিল সব অস্ত্রোপচারের সুযোগ তৈরি হয়েছে।হৃদ্রোগের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে টিএমএসএস হার্ট সেন্টার।বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় ২০ তলা ভবনে গড়ে ওঠা টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের একটি বিশেষায়িত ইউনিট টিএমএসএস হার্ট সেন্টার।
এই হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসাসেবা দেওয়া শুরু হয় ২০০৫ সালে বহির্বিভাগ চালুর মাধ্যমে।
সূত্র: প্রথম আলো