প্রতিবছর শিক্ষক দিবস আসে, শিক্ষকতার মর্যাদা নিয়ে আলোচনা হয়; কিন্তু বাংলাদেশের সরকারি কলেজ ও বিভিন্ন দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সামনে বছরের পর বছর ধরে একটি প্রশ্নই জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। সেটি হলো যোগ্যতা অর্জনের পরও বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অবসান হবে কি কোনো দিন? শিক্ষক দিবসে যখন শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদানের কথা উচ্চারিত হয়, তখন এই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে।
কারণ, বক্তৃতার মঞ্চে শিক্ষকের মর্যাদা স্বীকার করা আর প্রশাসনিক সিদ্ধান্তে সেই মর্যাদার প্রতিফলন ঘটানো এক বিষয় নয়।বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য গত ২৩ জুলাই ২০২৬ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে দুটি পৃথক স্মারকে ডিপিসি সভা আহ্বান করা হয়। একই সঙ্গে উচ্চতর গ্রেড, বিশেষ করে চতুর্থ গ্রেডে প্রাপ্যতার বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
২৭ জুলাই সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা আর হয়নি।
সূত্র: প্রথম আলো