টিম ব্লুপ্রিন্টের সদস্যরাপ্রতিযোগিতার মাঠে ছুটছে একটা ছোট্ট গাড়ি। চালক নেই, নেই কোনো ‘রিমোট কন্ট্রোলার’। তবু বাধা ডিঙিয়ে, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়েছে গাড়িটিকে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে এমনই একটি স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে অংশ নেয় বাংলাদেশের শিক্ষার্থীদের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে তৃতীয় হয়ে জিতে নেয় ব্রোঞ্জপদক।
এই দলের তিন সদস্য তিনটি ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে পড়েন সাম্মান রাহিন। তিনি ব্লুপ্রিন্টের দলনেতা ও প্রকল্প ব্যবস্থাপক। বিদ্যুৎ ও বৈদ্যুতিক ব্যবস্থার দায়িত্বও তাঁর। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সৈয়দ সুবেহ-সাদিক দলের সফটওয়্যার প্রধান; তিনি ব্যবস্থাবিশ্লেষণ ও নকশার কাজ করেন।
আর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আজমাইন রুবায়েদ দলের নির্মাণ ও নকশা বিভাগের প্রধান।
সূত্র: প্রথম আলো