মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিটি গত ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরি থাকবে।
‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।নিবন্ধন শুরু ৩ অক্টোবরআগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। প্রতিযোগিতার জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত।
নিবন্ধনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সূত্র: প্রথম আলো