সরকারের ব্যাংকঋণ বাড়ছে; কিন্তু ব্যবসার ঋণ বাড়ছে না। প্রথম প্রান্তিকের এই চিত্র বিনিয়োগ, কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় উদ্বেগ।অর্থবছরের তিন মাস, অর্থাৎ একটি প্রান্তিক শেষ হয়েছে। এ সময়ে সরকার কতটা আয় ও ব্যয় করেছে, ব্যাংক থেকে কত ঋণ নিয়েছে এবং বেসরকারি খাত কতটা ঋণ পেয়েছে, তা থেকেই অর্থনীতির আগামী দিনের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়।এসব হিসাব শুধু অর্থনীতিবিদ বা নীতিনির্ধারকদের জন্য নয়।
কারণ মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ব্যবসার ঋণ, সরকারি ব্যয় ও বৈদেশিক মুদ্রার পরিস্থিতির সঙ্গে মানুষের আয় ও জীবনযাত্রা সরাসরি জড়িত।অন্যদিকে বাজেট বাস্তবায়নের ত্রৈমাসিক পর্যালোচনার একটি আইনি বাধ্যবাধকতাও রয়েছে। ২০০৯ সালের সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইনে বলা আছে, অর্থমন্ত্রী বাজেটের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব সংগ্রহ ও ব্যয়ের গতিধারা ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করবেন।
পর্যালোচনার ফলাফল এবং প্রয়োজনীয় করণীয়সংক্রান্ত প্রতিবেদন সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপন করতে হবে।তবে আগের সরকারের সময় দেখেছি, প্রথম তিন মাসের মূল্যায়ন কখনো সংসদে এসেছে ছয় মাস পর।
সূত্র: প্রথম আলো