একটা দলের ইতিহাসে কিছু হার শুধু পরাজয় হয়ে থাকে না। হয়ে ওঠে দুঃসহ স্মৃতি। ক্রোয়েশিয়ার জন্য কালকের রাতটা তেমনই। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে নিজেদের স্বাধীনতার পর সবচেয়ে বড় হারের লজ্জার রেকর্ড গড়েছে তারা। ম্যাচ শেষে লুকা মদরিচের ভালো লাগার কথা নয়। সেটা স্পষ্ট হলো ৪১ বছর বয়সী কিংবদন্তির কথায়।নেশনস লিগের এ ম্যাচে ক্রোয়াটদের জালে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেন।
অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও মরগান রজার্স একটি করে গোল করে ব্যবধান আরও বাড়ান।১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর এটাই ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ব্যবধানে হার। মাঠে দলের এমন পারফরম্যান্সে হতাশা লুকাতে পারেননি মদরিচ। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দলের হয়ে ২০ বছর ধরে খেলছি। কিন্তু ম্যাচের পর এই প্রথমবার নিজেকে লজ্জিত মনে হলো।’মদরিচ অবশ্য ইংল্যান্ডের শক্তির কথাও স্বীকার করলেন।
তবে এমন হারের কোনো অজুহাত দেখাননি, ‘আপনি হারতে পারেন।
সূত্র: প্রথম আলো