কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের পঞ্চম দফার অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়।
তাঁদের মধ্যে ২৭৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর ৯১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।এই অভিযানে আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ (যা ‘আর স্কোয়াড’ বা ‘র স্কোয়াড’ নামেও পরিচিত)-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটকজেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার রাতের অভিযানে প্রাথমিক হিসাব অনুযায়ী ৩৬৩ জনকে আটকের কথা জানানো হয়েছিল।
সূত্র: প্রথম আলো